কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৮:২১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৮:২৫

কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লার হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত নূরুন নবী (২৪) হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের জীবন মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছে। বুধবার সকালে হঠাৎ জুনাব আলী ভূঁইয়ার পক্ষের কয়েকজন ব্যক্তি সামাদ মেম্বারের পক্ষের এক ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এর পাল্টা হিসেবে সামাদের পক্ষের পাল্টা হামলায় জুনাব আলীর পক্ষের ওই সদস্য টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, স্থানীয় এই দু’গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। প্রায় ৩৫/৪০ বছর আগের এই দ্বন্দ্বে বিভিন্ন সংঘর্ষে এই পর্যন্ত একাধিক ব্যক্তি মারা গেছেন। কয়েকদিন আগেও এই বিরোধ মীমাংসা করতে আমরা বসেছিলাম। কিন্তু, তা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা