চাঁদপুর শহররক্ষা বাঁধে ফের ভাঙন

চাঁদপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৪:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:০১

শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদীতে বিলীন হয়ে গেছে চাঁদপুর শহররক্ষা বাঁধে পুরানবাজার এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় বাসিন্দারা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাত ১০টায় পুরানবাজার হরিসভা এলাকায় শহর রক্ষা বাধে ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার বলেন, ‘মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভা এলাকায় ভাঙন দেখা দেয়। শহররক্ষা বাঁধের ২৫ মিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙন রোধে কাজ শুরু করে দিয়েছি। ভাঙনকবলিত এলাকায় বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।’

উল্লেখ্য, চাঁদপুর শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম