তিন কিশোর হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশে হস্তান্তর

যশোর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৬:৩২আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৬:৩৭

তিন কিশোর হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশে হস্তান্তর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত তিন কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সোমবার রাতে যশোরের সিভিল সার্জনের মাধ্যমে রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, '১৭ আগস্ট দুপুরে ময়নাতদন্তের রিপোর্ট সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া হয়।'

তিন কিশোরের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের কারণে জখম হয়।'

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, 'রাতেই রিপোর্টটি পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।'

জানতে চাইলে এই মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, 'রিপোর্টটি আমার হাতে এখনও এসে পৌঁছায়নি। শুনেছি পুলিশ সুপার স্যারের কাছে রিপোর্টটি পৌঁছে দেওয়া হয়েছে।'

উল্লেখ্য, ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সালিশের নামে ১৮ বন্দি কিশোরের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। আহত হয় ১৫ কিশোর।
নিহত কিশোর পারভেজের বাবা রোকা মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার ও সাময়িক বহিষ্কার ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে রিমান্ডে রয়েছেন। গ্রেফতার হয়েছে ওই ঘটনায় জড়িত ৮ কিশোর।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে