বরকে এক মাসের জেল, কনের বাবার জরিমানা

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ২১:৩৯আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪০

বাল্যবিয়ের প্রতীকী ছবি বগুড়ার আদমদীঘিতে বাল্য বিয়ের ঘটনায় বরকে কারাদণ্ড এবং কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উথরাইল চকসাবাজ গ্রামে কনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এসময় আদালত বর অন্তর চৌধুরীকে (১৯) এক মাসের কারাদণ্ড ও কনের বাবা ছহির উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে অন্তর চৌধুরী (১৯) আউটসোর্সিংয়ের কাজ করেন। তার সঙ্গে গোপনে চকসাবাজ গ্রামের ছহির উদ্দিনের মেয়ে উথরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সেবা আকতারের (১৬) বিয়ে ঠিক হয়। বুধবার রাত ১২টার দিকে বরপক্ষ বিয়ের জন্য কনে বাড়িতে আসেন। বিয়ে পড়ানোর পর আপ্যায়ন পর্ব চলছিলো।

গোপনে খবর পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উথরাইল চকসাবাজ গ্রামে কনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিয়ে বাড়ির সবাই পালিয়ে গেলে বর অন্তর চৌধুরী ও কনে সেবা আকতারকে আটক করা হয়। পরে আদালত বর অন্তরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবা ছহির উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বিয়েতে উপস্থিত ইউপি সদস্য আলী মর্তুজা জানান, বাল্য বিয়ের বিষয়ে তিনি জানতেন না। জনপ্রতিনিধি হিসেবে দাওয়াতে এসেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ সাংবাদিকদের বলেন, বর ও কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে সম্পন্ন করবেন না বলে অভিভাবকরা মুচলেকা দিয়েছেন।

তবে স্থানীয়রা বলেছেন, সরকারি কর্মকর্তারা আসার আগেই বিয়ে সম্পন্ন হয়েছে। ভয়ে অভিভাবকরা বিষয়টি আদালতের কাছে গোপন করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল