দুই মুখওয়ালা গরুর বাছুর, এলাকায় চাঞ্চল্য!

শরীয়তপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৭:৫৫

দুই মুখওয়ালা গরুর বাছুর শরীয়তপুর সদর উপজেলার মজুমদারকান্দি গ্রামে একটি গাভী দুই মুখওয়ালা বাছুর জন্ম দিয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) বাছুরটি জন্ম নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং মায়ের দুধ পান করছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজননের মাধ্যমে শংকর জাতের ঐ গাভীটি ৯ মাস আগে গর্ভধারণ করে। বুধবার প্রাকৃতিকভাবেই সাদাকালো রংয়ের ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্ম দেয়। জন্মের পর দেখা যায়, বাছুরের দুইটি মুখ। তবে কান ও চোখ স্বাভাবিকভাবেই দুটি করে। বাছুরটির সব অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। বাছুরটি দাঁড়াতে পারে এবং হাঁটতেও পারে। স্বাভাবিক নিয়মে মায়ের দুধও পান করছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহলী মানুষ বাছুরটি দেখতে আসছে।

সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ফারুক সরদার ও উজ্জ্বল সরদার বলেন, দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে আমরা দেখতে এসেছি। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখিনি।

বাছুরটির মালিক আজাহার সরদার বলেন, গাভীটি স্বাভাবিকভাবেই বাচ্চা দিয়েছে। বাচ্চাটি দুধ খেতে পারছে। প্রতিদিন গাভী থেকে ৭-৮ কেজি দুধ পাওয়া যাচ্ছে। তিন দিন হলেও এখন পর্যন্ত কোনও সমস্যা দেখা দেয়নি।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার রায় জানান, দুইটি মুখ নিয়ে জন্ম নেওয়া বাছুর সম্পর্কে আমরা অবহিত রয়েছি। জিনগত ত্রুটির কারণে এমনটি হতে পারে। তবে বিগত দিনের পরিসংখ্যানে দেখা গেছে এ ধরণের বাছুর বেশি দিন বাঁচে না। তারপরও বাছুরটি এখন পর্যন্ত সুস্থ থাকায় আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা