‘যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন‍্য সরকারের উচিত শুনানি পরিষদ গঠন করা’

ফেনী প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৪:২৭আপডেট : ১৬ মে ২০২৫, ১৪:৩০

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সরকারের উচিত যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন‍্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি-দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারেন।’

শুক্রবার (১৬মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় মঞ্জু আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।’

তিনি ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবচ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ব্যাপক নদীভাঙনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে।’ তিনি শিগগিরই টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হক এবং নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

/এমএএ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম