জয়পুরহাটে ৭ ডাকাত গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৮:৩৭আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৮:৩৭

গ্রেফতারকৃত পাঁচ ডাকাত জয়পুরহাটের বিভিন্ন সড়কে ডাকাতি করা ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করা দুটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা ডাকাতরা হলেন-আক্কেলপুর উপজেলার শ্রী কৃষ্টপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে শাকিব হোসেন (১৯), মন্তাজ হোসেনের ছেলে খোকন হোসেন (২৬) ও আবু কালামের ছেলে সুরুজ হোসেন (২২), রাজকান্দা পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বুলবুল হোসেন (২০), তোজাম্মেল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৩) ও ফেরদৌস হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২০) এবং পূর্ব আমুট্ট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শাহিন হোসেন (২৭)।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির রবিবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন থেকে আক্কেলপুর এলাকায় রাতের বেলায় বিভিন্ন সড়কে ডাকাতি সংঘটিত হয়ে আসছিল। এসব ঘটনায় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পথচারীদের কাছ থেকে একাধিক মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে পুলিশ অনুসন্ধানে নেমে পাবনার সদর থানার দড়ি ভাওডাঙ্গা গ্রামের সুজনের বাড়ি থেকে ১১০ সিসি ডিসকোভার ও একই এলাকার খয়ের সুতি গ্রামের আরিফুল ইসলাম বাবুর বাড়ি থেকে ১৫০ সিসি পাওয়ারের (কিওয়ে আরকেএস) দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় ডাকাত চক্রের মুল হোতা শাকিবকে আটক করার পর তার দেওয়া তথ্যে অন্যদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়। এ চক্রের সঙ্গে আরও সদস্য জড়িত আছে কি-না পুলিশ তা খতিয়ে দেখছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান