একই পরিবারের ৩ জনকে হত্যার অভিযোগ

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

কক্সবাজার প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৭:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৮:১৯

ওসি প্রদীপ কুমার দাশ

টেকনাফে ৫০ লাখ টাকা না দেওয়ায় দুই ভাই এবং এক ভাগ্নেসহ তিনজনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে নালিশি দরখাস্ত করা হয়েছে। এতে আসামি হিসেবে অভিযুক্ত ৩৫ জন পুলিশের সদস্য। বাকি ৬ জন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও পুলিশের দালাল।

সোমবার (৩১ আগস্ট) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং-৩ এ নালিশি দরখাস্তটি দায়ের করা হয়েছে।

বাদী সুলতানা রাজিয়া মুন্নি (২২) টেকনাফ উপজেলা রঙ্গীখালী গাজী পাড়ার মৃত ছৈয়দ আলমের স্ত্রী।

এ সংক্রান্ত আর কোনও মামলা আছে কিনা তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ হেলাল উদ্দীন।

আদালতে নেওয়া হচ্ছে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে।

বাদী পক্ষের আইনজীবী দিদারুল মোস্তফা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৬ মে রাত ২টার দিকে রঙ্গীখালী গাজী পাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগ্নে আনসার সদস্য সৈয়দ হোসেন ওরফে আবদুল মোনাফকে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন ভোরে বন্দুকযুদ্ধের নামে একসঙ্গে তিনজনেকই ধানক্ষেতে হত্যা করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী