রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র

রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. লালন (৩৯)। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম আবুল কালাম।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেফতার লালনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় র‌্যাব অপারেশন চালিয়ে ১৫৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-নগরীর বেলপুকুর থানা এলাকার হেলাল হোসেন (৩২), মহসীন আলী জনি (৩৪) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার মজনু (৩৯)।

আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ