আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচার মন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে আইনমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া আইনমন্ত্রী সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এই সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ