সিআর দত্তের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

শোক ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথিরা মেজর জেনারেল (অব,) চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যু ও শেষকৃত্য উপলক্ষে নীলফামারীতে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে পাঁচ মিনিট নীরবতা পালন করে শোক ও শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বর্ধন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক বঙ্কুবিহারী রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী রায়, সদস্য দুলাল চন্দ্র রায়, নরেশ চন্দ্র রায়, সুধির চন্দ্র রায় প্রমুখ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, তৎকালীন বিডিআরের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী চার নম্বর সেক্টরের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সিআর দত্তের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে এই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা