৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে এখন পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইয়াংস্টার নিকো পজ। পরে ৭৮ মিনিটে গোল করেছেন মেসি।

বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হয়েছে ম্যাচটি। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর মাঠে ফিরেই অবশ্য এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। মেসির নেওয়া কর্নার কিক থেকে বক্সের ভেতর বল পেয়ে যান ওতামেন্দি। সুযোগ কাজে লাগিয়ে জোরালো হেডে বল জালে পাঠান তিনি।

এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটির মাধ্যমে মেসিও যোগ করলেন আরেকটি অ্যাসিস্ট। পরে আরেকটি গোক করেন পজ। ৭৮ মিনিটে গোল করেন মেসি। 

জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হওয়ায় বেনিনের বিপক্ষে এই লড়াইয়ের গুরুত্ব অন্যরকম। শেষবারের মতো দেশের হয়ে মাঠে নামা মেসিকে বিদায় জানাতে মনুমেন্টালে উপস্থিত হয়েছেন বিপুলসংখ্যক আর্জেন্টাইন সমর্থক।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ওতামেন্দির গোলে স্বস্তি ফিরেছে আর্জেন্টাইন শিবিরে। এখন দেখার বিষয়, ম্যাচের বাকি সময়ে ব্যবধান ধরে রেখে মেসির বিদায়ী ম্যাচটি জয় দিয়ে শেষ করতে পারে কি না আর্জেন্টিনা।

/আইএএম/
সম্পর্কিত
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
সর্বশেষ খবর
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা