ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বৃদ্ধ পিতা ওমর আলী শেখের ওপর এভাবে নির্মমভাবে হামলা করা হবে তা কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না।

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রসিনা সরেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। কিন্তু, উনার ওপর এভাবে হামলা করা হবে এটি বিশ্বাস করতে পারছি না। উনি অত্যন্ত ভালো মানুষ। তার ওপর এভাবে হামলা হতে পারে এমন আশঙ্কার কথা উনি কখনোই জানাননি বা তার আচরণেও এমনটি অনুভব করতে পারিনি। তবে আমাদের কাছে মনে হয় এটি একটি অতর্কিত কিন্তু পরিকল্পিত হামলা। উনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এমন কোনও কাজ করেননি যে উনার সঙ্গে কারও শত্রুতা হতে পারে। কিন্তু, আজকে তার ওপর যে হামলা হলো এতে আমরা হতবাক হয়ে পড়েছি, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। ভারি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে এবং মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। আর মেয়েকে বাঁচাতে এলে ওয়াহিদার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও (৭০) জখম করে। এর আগে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা।

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
সরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর