নিহতদের সবার বাড়ি ২০০ গজের মধ্যে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫

স্বজনের আহাজারি নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদের এসি বিস্ফোরণে হতাহতরা  সবাই একই এলাকার বাসিন্দা। পুরো এলাকা জুড়ে এখন শোকের মাতম বইছে।  ঘরে ঘরে কান্নার রোল।  কারও বাড়ি থেকে কারও বাড়ির দূরত্ব মাত্র  ১০-১৫  গজ দূরে। আবার কারও বাড়ি  ১০০-২০০ গজ দূরে। আবার অনেকে একে অপরের আত্মীয়। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারগুলো। অনেকে চিন্তিত কীভাবে চলবে সংসার, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ। একই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনও অবস্থাতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাদের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা কারণেই ঘটেছে বড় দুর্ঘটনা। তদন্ত কমিটির নামে কালক্ষেপণ না করে দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করে যাদের গাফিলতি ও কর্তব্য অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

স্বজনের আহাজারি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক শামীম হাসানের পরিবারের চলছে কান্নার রোল। দুই মেয়ে এক ছেলের বাবা শামীম হাসানের ওপরে নির্ভর ছিল পুরো পরিবার। বাবাকে হারিয়ে দুই মেয়ে বিলাপ করে কাঁদছেন। আর বলছেন, ‘কীভাবে চলবে সংসার ও পড়াশোনার খরচ।’ রবিবার দুপুর সাড়ে ১২টায় আল্লাহ বড় মসজিদে জানাজা শেষে শামীমের লাশ কবরস্থানে দাফন করা হয়েছে।

শামীম হাসান
বেলা পৌনে ১২টার দিকে চিকিঃসাধীন অবস্থায় মারা গেছেন বিস্ফোরণে দগ্ধ ইতি স্টোরের মালিক মোহাম্মদ আলী। তিন ছেলে এক মেয়ের জনক মোহাম্মদ আলীর ওপরে নির্ভর ছিল পুরো পরিবার। উপার্জনক্ষম বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন পুরো পরিবার। 

মোহাম্মদ আলী

শামীম হাসানের বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে বাড়ি মোহাম্মদ আলীর। সরোজমিনে তার বাড়িতে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ছোট ছেলে তাজুল ইসলাম কাঁদছেন আর বলছেন, ‘দগ্ধ হওয়ার পর বাবা শুধু একটি কথাই বলছিল আমার হাত বুক বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। আমাকে হাসপাতালে নিয়ে যাও। আমাকে হাসপাতালে রেখে একা চলে যেও না। কিন্তু আজ বাবা আমাদের রেখে ঠিকই একা চলে গেছেন পরপারে। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বাবাকে বেহেশতে নসিব করেন।’

স্বজনের আহাজারি
নারায়ণগঞ্জ তল্লা বায়তুল সালাহ জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০  জনের দাফন হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জের  ১৩  জন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে কী নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতকে কী নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের
প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের
জবি উপাচার্যের কাছে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির স্মারকলিপি
জবি উপাচার্যের কাছে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির স্মারকলিপি
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে