তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিআইজি

নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্তে কোনও সংস্থা বা কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পুলিশের  এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে  মামলা হয়েছে।  মামলায় বিদ্যুৎ, গ্যাস সংযোগ, বৈদ্যুতিক সরঞ্জামাদি  রক্ষণাবেক্ষণে মসজিদ কমিটির অবহেলা, বৈধ কিংবা অবৈধ গ্যাস লাইনের সংযোগ মসজিদের নিচ দিয়ে নেওয়া বা রক্ষণাবেক্ষণ তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা, বিদ্যুৎ কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ অবহেলা মসজিদ নির্মাণের ত্রুটি-বিচ্যুতিসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে এসব অভিযোগের প্রমাণ কারও বিরুদ্ধে বা কোনও সংস্থার বিরুদ্ধে পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি রাখছেন। বিস্ফোরণের ঘটনা প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ডিপিডিসিসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তদন্ত কমিটির প্রতিবেদন যাদের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্য অবহেলার অভিযোগের প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম