সেই মসজিদের সামনে ৩৬টি অবৈধ পানির লাইন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২

সেই মসজিদের সামনে ৩৬টি অবৈধ পানির লাইন নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটির খোঁড়াখুঁড়িতে ওয়াসার ৩৬টি পানির লাইন বিচ্ছিন্ন হলেও শনাক্ত করা যায়নি এগুলো কোন বাড়ির। যার ফলে ওয়াসার কর্মকর্তারা সেগুলো বন্ধ করে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার কর্মকর্তা বলেন, এখানে ৩৬টি লাইন অবৈধ। প্রতিটি বাড়িতে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। যার জন্য কেউ তাদের বাড়ির পানির সংযোগ ঠিক করার জন্য আসেনি। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রকৌশলী আজগর হোসেনকে জানানো হয়েছে।

১০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণের ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, তিতাসের তদন্ত কমিটির নির্দেশে খোঁড়াখুঁড়ির পর গর্ত ভরাট করার কাজ করছেন শ্রমিকেরা। আধা ঘণ্টা ধরে খোঁজ করলেও এগিয়ে আসেনি কেউই।

ওয়াসার শ্রমিকরা বলেন, সোমবার থেকে তিতাস গ্যাসের শ্রমিকেরা তাদের গ্যাসের লাইন খুঁজতে গিয়ে আমাদের পানির লাইন ড্যামেজ করে ফেলে। ওই লাইন মেরামত করতে এসে দেখা যায় ৩৬টি বাড়ির পানির লাইনে সমস্যা। কিন্তু এসব লাইন কাদের বাড়িতে গিয়েছে কেউ জানাতে আসেনি। তাই এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। এদের ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। দগ্ধদের ৩১ জন মারা গেছেন।

এ ঘটনায় তিতাসের বিরুদ্ধে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠলে তিতাসের একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি গ্যাসের সঠিক উৎস সন্ধানে মসজিদের উত্তর ও পূর্ব পাশে খোঁড়াখুঁড়ি শুরু করলে ওয়াসার পাইপ ড্যামেজ হয়।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি