ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিলসহ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বলা হয়, স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতালেব বকাউল এর ছেলে মো. জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। সেসময় ৩৭ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী