মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮

মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী তারা কালী মন্দির এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সুমন দালাল (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

নিহত সুমন উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।

ওসি জানান, সুমন প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাড়ি থেকে টরকী বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। পথে সুমনকে পেছন থেকে মোটরসাইকেল চালক ফয়সাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। উভয়কে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’
প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি