মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৭

ট্রেনে কাটা পড়ে মৃত্যু  
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকালের দিকে স্থানীয়দের কাছে এ বিষয়ে খবর পান তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শেষে কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত যুবকের মুখে-হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। 

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ ম কামাল হোসেন বলেন, একটি ইউডি মামলা রুজু হয়েছে। আইন অনুযায়ী মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত