দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে আজ-কালও

বরিশাল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৮ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩১

বরিশালে কয়েক দনি ধরে টানা বৃষ্টিপাত হওয়ায় সড়কে জমেছে পানি, জনজীবনে বেড়েছে দুর্ভোগ।  
বরিশালসহ দক্ষিণাঞ্চলে অব্যাহত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এ অঞ্চলে আরও দুই-একদিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। লঘুচাপের কারণে নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মো. বাবুল জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণ বরিশালসহ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

তিনি জানান, উপকূলীয় এলাকায় আগামী দুই-একদিন আরও বৃষ্টিসহ ভারী ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে থেকে মাছ ধরতে বলা হয়েছে।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলসহ নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরীর বাসিন্দারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা