নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ কোটি টাকা বরাদ্দ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২২

টাঙ্গাইলে একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বর্তমান সরকার বাজেটে একশ কোটি টাকা বরাদ্দ রেখেছে। সারাদেশে নদীভাঙন কবলিত এলাকায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন। এ তালিকা তৈরি হলে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এদের পুনর্বাসন করা হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী ও সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলে বুড়িগঙ্গা নদীরক্ষা প্রকল্পের কাজ চলছে। এছাড়াও আরেকটি বড় প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এ কাজগুলো শেষ হলে নদী ভাঙনটা আমরা রক্ষা করতে সক্ষম হবো।’ 

পরিদর্শন শেষে মন্ত্রী যমুনা রিসোর্টে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নদী ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেন।

এসময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
১০ হাজার এআই বিশেষজ্ঞ তৈরি করবে ভিয়েতনাম
১০ হাজার এআই বিশেষজ্ঞ তৈরি করবে ভিয়েতনাম
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়ালো, জীবিতদের উদ্ধারে অভিযান
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়ালো, জীবিতদের উদ্ধারে অভিযান
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ভাইসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ভাইসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
সর্বাধিক পঠিত
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক