প্রধানমন্ত্রীর জন্মদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ

মাগুরা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৯

প্রধানমন্ত্রীর জন্মদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ

আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাগুরায় পাঁচ হাজার বৃক্ষ রোপণ করেছে যুবলীগ কর্মীরা।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান- স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবলীগ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে তৃতীয় দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গুচ্ছগ্রামসহ বিভিন্ন রাস্তার পাশে এই পাঁচ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, দুস্থ মানুষ ও পথ শিশুদের খাবার বিতরণ করা হয়েছে।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলী আহমদ আহাদ, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিনসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!