গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১০:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১১:৪০

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান রিয়াদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। 

গৌরীপুর থানা পুলিশ জানিয়েছে, শুভ্রর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও ময়লাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিয়াদকে শম্ভুগঞ্জে তার আত্মীয় বাড়ি থেকে এবং বাকি তিন জনকে ময়লাকান্দা ইউনিয়নের কাওরাইদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাকি তিন জনের নাম পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

এদিকে, শুভ্রর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় শুভ্রকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের