আটকের ৪ ঘণ্টা পর আসামি হলো সোর্স!

খুলনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০৯:০৫আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৯:০৫

চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন

হরিণের ১০ কেজি মাংসসহ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে দু’টি নৌকা জব্দ করে জোংড়া ফরেস্ট ক্যাম্পের টহল টিম। এসময় হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত অভিযোগে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার সামাদ মোসাল্লিকে আটক করা হয়। তবে আটকের সাড়ে ৪ ঘণ্টা জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন দাবি করেন, সামাদ তাদের সোর্স, আসামি নয়। 

অভিযোগ উঠেছে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণের মাংস, নৌকা জব্দের বিষয়টি রেঞ্জ কর্মকর্তা বা ঊর্ধ্বতন কাউকেই জানাননি। সামাদকে গোপনে দেন দরবারের মাধ্যমে ছেড়ে দেন।  
বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে রেঞ্জ কর্মকর্তাকে গিয়ে তদন্ত করা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন। 
জোংড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, সামাদ তাদেরকে পাচারের সময় ওই হরিণের মাংস ধরিয়ে দেন। তবে সামাদ সুন্দরবনের জোংড়া খালে কী করে পৌঁছুলো এবং সেখানে কী করতে গিয়েছিল- এসব প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।
বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের
দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের
রাসুল (সা.) তরুণদের যেভাবে মূল্যায়ন করতেন
রাসুল (সা.) তরুণদের যেভাবে মূল্যায়ন করতেন
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ