শেরপুরে স্বাস্থ্যবিধির বালাই নেই

শেরপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৪:২০

শেরপুরে স্বাস্থ্যবিধির বালাই নেই

করোনাভাইরাস নিয়ে শেরপুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। গত ৫ এপ্রিল প্রথমবারের মতো শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছিল। সেই সময়ের সচেতনতার পরিস্থিতি ও বর্তমান
পরিস্থিতি একেবারে ভিন্ন। জেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে করোনার সচেতনতা আগের চেয়ে কমেছে। বেশিরভাগ সাধারণ মানুষ মাস্ক ছাড়া রাস্তায় ঘুরছেন।

শহরের নয়আনী বাজার সড়কে গিয়ে দেখা যায়, রাস্তায় চলাচলকারী বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়া চলাচল করছে। এসময় মাস্ক না পড়ার বিষয়ে জানতে চাইলে নয়আনী বাজার এলাকার বিপুল জানান, তিনি ভুলে বাসায় মাস্ক রেখে এসেছেন।

জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোবারক হোসেন জানান, শেরপুর জেলা হাসপাতালে কোনও করোনা রোগী ভর্তি নেই। পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা ৬ হাজার ৬১২ জন। হাসপাতালের আইসোলেশনে কোনও করোনা রোগী নেই। এ পর্যন্ত শেরপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮৪ জন। সুস্থ্যতার সংখ্যা ৪৫৬ জন ও মৃতের সংখ্যা ৯ জন । সংক্রমনের হার ৭.৩ শতাংশ।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খাইরুল কবীর সুমন জানান, কারোনার জন্য সরকার যে পিপিই ও মাস্ক দিয়েছে চিকিৎসক, নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টরা এখনও তা পাচ্ছেন। এসব স্বাস্থ্য সুরক্ষাদ্রব্য মানসম্পন্ন এবং তা মোটামোটি মজুদ রয়েছে ।

শেরপুরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ বলেন, 'করোনাকালীন সাধারণ মানুষ মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছে, যা একেবারে কাম্য নয়। এ ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যাবহারের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের