গলাচিপায় জমি নিয়ে বিরোধ: এক পক্ষের হামলায় কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:২৫ আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২৫

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধে এক পক্ষের হামলায় কাশেম মৃধা (৪৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কাশেম মৃধা গালাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের আজাহার মৃধার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়ানের চরওয়াহ গ্রামে একই উপজেলার মুজিব নগর ইউনিয়ানের আলমগীর ডাক্তার ও বর মাঝির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠি সঙ্গে নিয়ে ধান কাটতে যায়। এ সময় চরবিশ্বাস ইউনিয়ানের কৃষক কাশেম মৃধাসহ কয়েকজন তাদের বাঁধা দিলে লাঠিয়ালরা তাদের ওপরে হামলা করে। এতে কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২) সোলায়মান মৃধা (২৮)-সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের গালাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে রেফার করা হয়। সেখানকার চিকিৎসকরা  কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার ভোরে কাশেম মৃধা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চরবিশ্বাস ইউনিয়ানের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল ভোলাইয়াদের সঙ্গে। কিন্তু বিএস ও আরএস রেকর্ড আমাদের নামে, তাদেরও কিছু কাগজপত্র আছে বলে তারা দাবি করে। দিনদিন মারামারি হয়, তাই উভয় পক্ষ নিয়ে এক জায়গায় বসে ওই জায়গা সমান ভাগ করে দিয়েছি। আর বলা হয়েছে, মামলার বিচারে যারা যেটুকু পাবে তা নেবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মৃত্যুর খবর শুনেছি। এখনও কোনও মামলা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট