১৬ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ২০:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:২৭

আটককৃত জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌপুলিশ ও জেলা পুলিশের সহায়তায় লৌহজং উপজেলা মৎস অফিসের অভিযানে তাদের আটক করা হয়।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এ খবর নিশ্চিত করেন।
পুড়িয়ে ফেলা কারেন্ট জাল তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞার ১২তম দিনে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ১৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ২০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ দিনে জেলায় মোট ২৮১ জন জেলেকে সর্বনিম্ন ১৪ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৩ লাখ টাকার বেশি।
জেলা মৎস কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম জানান, ৯২টি অভিযানে জেলেদের বিরুদ্ধে মোট ৩৫৪টি মামলা হয়েছে। ইলিশ মাছ জব্দ করা হয়েছে তিন টন। এসব অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ