সাভারে নিজ কক্ষে ধর্ষণের শিকার পোশাক শ্রমিক

সাভার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৬:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:০০

ধর্ষণ সাভারে ভাড়া বাসার নিজ কক্ষে পোশাক কারখানার এক শ্রমিক (২৮) ধর্ষণের শিকার হযেছেন। তবে ওই ধর্ষককে চিনতে পারেননি ভুক্তভোগী। এ ঘটনায় রবিবার (২৬ অক্টোবর) রাতে সাভার মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
এর আগে ২৫ অক্টোবর রাত ৩টায় সাভার নামাবাজার কাঠপট্টি এলাকার ভাড়া বাসার নিজ কক্ষে ধর্ষণের শিকার হন ওই নারী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর রাতে গার্মেন্ট থেকে বাসায় ফিরে নিজ কক্ষের দরজা আটকে ঘুমিয়ে পড়েন তিনি ভুক্তভোগী। পরে রাত ৩টার দিকে এক দুর্বৃত্ত কৌশলে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। পরে ওই নারীকে সে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায় অজ্ঞাত ওই দুর্বৃত্ত।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আল আমিন জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্ট চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন