ফ্যাসিস্ট থাবা দিতে বসে আছে, পার্শ্ববর্তী দেশও নাক গলাতে চায়: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৫:২৮আপডেট : ২৪ মে ২০২৫, ১৫:২৮

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে  জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা আমাদের টার্গেট। যারা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট, এরা কিন্তু বসে নাই। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা এরা পাচার করেছে, সেই টাকা দিয়ে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেন বাংলাদেশ আর সামনে নির্বাচন না করতে পারে।’

শনিবার (২৪ মে) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানী বলেন, ‘সরকারের প্রত্যেকটা উপদেষ্টা যদি খুব অ্যালার্ট না হন, সতর্ক না হন হাসিনার বিচারব্যবস্থা যদি দৃশ্যমান না হয়, ত্বরান্বিত না হয়, তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট পাবে, বিপদে পড়বে। নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনি রোডম্যাপ দিতে হবে আরেকদিকে সংস্কারও করতে হবে।’

তিনি বলেন, ‘সবাই মিলে যদি আমরা দেশকে ঐক্যের দিকে নিয়ে যেতে না পারি, সুদৃঢ় ঐক্যের ওপর ভর যদি না করতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা দেওয়ার জন্য বসে আছে। পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু ব্যাপকভাবে নাক গলাতে চায়। 
আমরা মনে করছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরানোর কোনও সুযোগ থাকতে পারবে না। ৫ তারিখের পর সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনও ফাটল থাকবে- এটা আমরা বিশ্বাস করি না । কারণ আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, গত ১৭ বছরে সাধারণ মানুষ নেতাকর্মী রাজনৈতিক দল যেভাবে আত্মাহুতি দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হতে হবে। আমরা আশা করছি, আমাদের উপদেষ্টারা এ বিষয়ে বিশেষভাবে নজর দেবেন। সময় বারবার আসবে না এটা নষ্ট করা যাবে না।’

এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি