রায়হানের মেয়ের জন্য পুলিশ কমিশনারের উপহার

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ০১:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০১:২২

নিহত রায়হানের সন্তানের জন্য পুলিশের পক্ষ থেকে উপহার হস্তান্তর

সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার নিশারুল আরিফ পুলিশের নির্যাতনে নিহত রায়হানের মেয়ের জন্য উপহার পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ রায়াহানের ৩মাস বয়সী মেয়ে আলফার জন্য উপহার সামগ্রী নিয়ে যান।

এসময় তার সাথে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের ও মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অর্থ) রাখি রানী উপস্থিত ছিলেন। তারা রায়হানের মা সালমা বেগম ও তার স্ত্রী তাহমিনা আক্তার তন্নির কাছে পুলিশ কমিশনারের দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ। তিনি বলেন, অপরাধ যারা করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সেজন্য আইন আইনের মতো করেই চলছে। যারা রায়হানকে হত্যা করেছে তাদেরকে আমরা ঘৃণা করি। মানবতাবোধ থেকেই পুলিশ কমিশনার মহোদয় রায়হানের মেয়ের জন্য কাপড়,বিভিন্ন রকমের ফল, শিশুখাদ্য হিসেবে দুধ, সাবানসহ বিভিন্ন রকমের ব্যবহার সামগ্রী দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার