ইসলাম নিয়ে কটূক্তি, আদালতে মাদ্রাসাছাত্রীর দোষ স্বীকার

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ২২:১৯ আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২১

ইসলাম নিয়ে কটূক্তি, আদালতে মাদ্রাসাছাত্রীর দোষ স্বীকার বগুড়ার শেরপুরে ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মাদ্রাসাছাত্রী মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে রাজশাহীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরআগে, বিক্ষুব্ধ এক ব্যক্তি তার বিরুদ্ধে শেরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম হাসান এসব তথ্য দিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও অন্যরা জানান, গ্রেফতার শিক্ষার্থী স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে অষ্টম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে লেখাপড়া করে। মাদ্রাসার ছাত্রী হলেও তার চলাফেরা খুবই আধুনিক। তার বিরুদ্ধে গত ১ নভেম্বর ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে।
পরে পোস্টটি ভাইরাল হলে ওইদিন রাতে স্থানীয়রা তার বাবার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ওই ছাত্রীর বাবা।

পরে পুলিশ রাতে গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাড়ি থেকে ওই ছাত্রীকে গ্রেফতার করে। তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম হাসান কালিয়াকৈর থেকে তাকে বগুড়ায় নিয়ে আসেন।

স্থানীয় জুয়েল রানা নামে এক ব্যক্তি ২ নভেম্বর রাতে তার বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এবং ৩১ ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ছাত্রীকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। বিকালে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বয়স কম হওয়ায় আদালত তাকে রাজশাহীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়েটের অচলাবস্থা নিরসনে মতবিনিময় করবে পরামর্শক কমিটি
চুয়েটের অচলাবস্থা নিরসনে মতবিনিময় করবে পরামর্শক কমিটি
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি