কৃষককে হত্যা নাতিকে বস্তাবন্দি করে তিন গরু নিয়ে গেলো ডাকাত দল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ১২:০৯আপডেট : ২১ মে ২০২৫, ১২:০৯

সিরাজগঞ্জের চৌহালীর প্রত্যন্ত চরাঞ্চলে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দল। এ সময় হাত-পা বেঁধে বস্তাবন্দি করে রাখা হয়েছিল কৃষকের নাতিকে।

মঙ্গলবার (২০ মে) রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ায় যমুনা নদীর চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে বলে জানান চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন।

নিহত তাঁরা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘ওই চরে অস্থায়ী (ছাপরা) ঘর তৈরি করে জমির আবাদ ও গরু পালন করে আসছিলেন তাঁরা মিয়া। তার নাতি ইব্রাহিমও (১৮) তার সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ঘরে হানা দেয়। ডাকাতরা তাঁরা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর ইব্রাহিমকে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে রেখে যায়। পরে ডাকাত দল কৃষকের পাঁচটি গরু লুট করে পালানোর চেষ্টা করে। কিন্তু কোনও কারণে দুটি গরু নিতে পারেনি। সে দুটি অন্যত্র রেখে তিনটি গরু নিয়ে নৌকায় পালিয়ে যায় তারা।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে এবং অন্য গরু দুটি উদ্ধার করা হয়েছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি