বিনা পাসপোর্টে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ২২:০৯ আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে আটক ৫ জন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- যশোর সদর উপজেলার শংকরপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত আমির হোসেনের মেয়ে রিম্পা খাতুন (২৪), বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামের নীলপদ পোদ্দারের স্ত্রী মাধুরী পোদ্দার (৪৫), নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের বাবুল শেখের স্ত্রী সাবিনা খাতুন (৪০), মুখখোলা গ্রামের ইমন শেখের স্ত্রী লিতুন জিরা (১৯) ও  বাবুল শেখের ছেলে ইমন শেখ (২৫)।

বিজিবি জানায়, মহেশপুরের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৪ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী