মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক 
০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭

একাধিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ার মধ্যে মিত্রদের সঙ্গে পরামর্শে বসার পরিকল্পনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে বৈঠক করতে পারেন। বিরোধীদের একটি প্রস্তাবিত বহুদলীয় বৈঠকে পিপিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে গভর্নরের শাসন জারির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

সম্প্রতি করাচিতে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পিটিআই-শাসিত প্রদেশে গভর্নরের শাসন জারির আলোচনা চলার মধ্যে ওই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরপরই প্রধানমন্ত্রীকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের আওতায় জরুরি অবস্থা জারির অধিকার সরকারের রয়েছে- এ বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

গত এক সপ্তাহে খাইবার পাখতুনখোয়া সরকারকে সতর্ক করে বলা হয়েছে, প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি এবং ৪ অক্টোবর পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সামনে গভর্নরের শাসন জারি করা ছাড়া অন্য কোনও পথ নাও থাকতে পারে। তবে পিটিআই এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।

সংকট নিরসনে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের সঙ্গেও শাহবাজের বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং পিটিআই-সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ৪ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বিরোধীদের সঙ্গে বৈঠক হলে তা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে।

এদিকে জামায়াতে ইসলামীর নেতা হাফিজ নাঈমুর রহমানের সঙ্গেও বৈঠক করতে পারেন শাহবাজ। পেট্রোলিয়াম লেভি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও পদযাত্রা শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
সর্বশেষ খবর
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী