দিন-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতি, ৯ লাখ টাকা লুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৬:৪৬

সোনালী ব্যাংক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় রবিবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

শাখাটির ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, সোয়া ১টার দিকে হেলমেট পরে মোটরসাইকেলে এসে তিন জন ব্যাংকে প্রবেশ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। তারা ব্যাংকের সবার মোবাইল নিয়ে নেয় এবং একটি কক্ষে সবাইকে জিম্মি করে। পরে তারা ব্যাংকের কাউন্টার থেকে ৯ লাখ টাকা লুটে নেয়। এ সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারে থাকা লোকজন তাদের ধাওয়া করে। কিন্তু তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দেয়। লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে ডাকাত দল মোটরসাইকেলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে তারা পালানোর সময় ইট-পাটকেল মারা শুরু করলে ডাকাত দলের এক সদস্যের মাথায় লাগে। এ সময় ডাকাত দলের এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিল লিংকন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, সোনালী ব্যাংকের পিন্সিপাল অফিসার উপ-ব্যবস্থাপক খন্দকার আবুল কালাম আজাদ ও সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান। 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল বলেন, ‘ডাকাত দলকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি