গাছ থেকে পড়ে প্রাণ গেলো কৃষকের

নেত্রকোনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৬:১৯আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৬:২০

নেত্রকোনা

নেত্রকোনার মদনে গাছ থেকে পড়ে ছদ্দু মিয়া (৬০) নামের একজন কৃষকের প্রাণ গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। কৃষক ছদ্দু মিয়া উপজেলার কাইকুড়িয়া গ্রামের মৃত লালহর মিয়ার ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ছদ্দু মিয়া নিজ বাড়ির সামনের বাংলা ঘরের পাশে অর্জুন গাছে উঠে ডাল কাটতে থাকে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে মদন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। যাওয়ার পথে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কাশিগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

মদন হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক মারজাহান রুজি এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওসি মাসুদুজ্জামান জানান, লাশ থানায় আছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন