আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস কর্মচারীর ১৩ বছরের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০৩:২৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:২৭

কারাদণ্ড খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টমসে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।

জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ‘রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারী। তদন্তে তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!