রাণীশংকৈলে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০৫:৪৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৫:৪৮

গ্রেফতার প্রধান আসামি মুসা মাস্টার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার (৪৮)-কে ৪ মাসের মাথায় গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার শাহবাগ এলাকার মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, এসআই আহসান হাবিব, এএসআই আমজাদ হোসেন ফোর্সসহ মঙ্গলবার (২৪ নভেম্বর) আসামিকে ঢাকা থেকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন। পরে সন্ধ্যায় রাণীশংকৈল থানার সভাকক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় থানার ওসি এস এম জাহিদ ইকবাল, পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছরের ৬ আগস্ট সকালে জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর আলম (৩৫)-কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। এ নিয়ে ওই দিনই রাণীশংকৈল থানায় ইসমাইল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইতোপূর্বে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়