মাদক মামলায় আ.লীগ নেতার ভাইয়ের ৮ বছরের জেল

বরিশাল প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২০:০৯ আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:১২

মাদক মামলায় আ.লীগ নেতার ভাইয়ের ৮ বছরের জেল বরিশালের হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে ইয়াবাসহ আটক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপুর ছোট ভাট যুবলীগ কর্মী মেহেদী হাসান ওরফে সাহেব সিকদারকে ৮ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মেহেদী ওই গ্রামের মৃত হাসান মাহামুদ সিকদারের ছেলে।

একই মামলায় মেহেদীর সহযোগী কালাম ওরফে কালু হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের দণ্ড দেন আদালত। কালাম মৃত জমসেদ হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এসময় মেহেদী ও তার সহযোগী কালামকে আটক করে পুলিশ। আটক মেহেদীর শরীর তল্লাশি করে ৩০০ পিস এবং কালামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই হিজলা থানার এসআই ওবায়েদুল হক বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই জাকির হোসেন ওই তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ১২ জনের সাক্ষ্য শেষে ওই দুই জনকে কারাদণ্ড এবং অপর আসামি রিয়াজুল ইসলামকে খালাস দেন বিচারক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
দুঃখ প্রকাশ করলেন তপু
দুঃখ প্রকাশ করলেন তপু
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ