শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে জামায়াত দেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলে জামায়াতও একই ভাষায় কথা বলে। তারা লংমার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘বিরোধীদল সংসদে এক কথা বলে, বাইরে এসে আরেক ধরনের কথা বলে। তাদের অন্তরে এক বাইরে আর এক। তারা নির্বাচনের সময় বলেছিল, মানুষকে বেহেস্তে নিয়ে যাবে অথচ তারা নারীদেরকে হোটেলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘যেকোনও ষড়যন্ত্রকে অতীতে যেভাবে রাজপথে মোকাবেলা করেছি পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকেও রাজপথে মোকাবেলা করার মধ্য দিয়ে নস্যাৎ করে দেওয়া হবে ‘

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম পলসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের জন্য মূল্য বাড়ানো হয়নি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের জন্য মূল্য বাড়ানো হয়নি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ