‘বেড়া কেটে ঘরে ঢুকে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:৫৭

চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে আনন্দমোহন ধর (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বণিকপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন ধরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম এসব তথ্য জানা।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত (বুধবার) রাত সাড়ে ১১টার পরে লিটন ঘরে গিয়ে দরজা খোলার জন্য ধাক্কা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও দরজা না খোলায় লিটন বেড়া কেটে ঘরে ঢুকে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘর থেকে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দমোহন ধরের মৃত্যু হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও মুখে কুপিয়ে জখম করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে লিটন ধরকে (৪০) গ্রেফতার করা করি। পরিবারের লোকজন জানিয়েছেন, লিটন প্রতি রাতে মাদকসেবন করে বাসায় আসতো। এ নিয়ে বাবা ও ছেলের সঙ্গে প্রতিরাতে ঝগড়া হতো। লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত