মেঘনার চরের মাটি কেটে কারাগারে ১৪ জন

বরিশাল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:২১

বরিশাল বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার দায়ে ১৪ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে আটক ওই ১৪ জনকে রাতে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশানর সুব্রত কুমার বিশ্বাস জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কেটে নিচ্ছিলো একদল লোক। খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় হিজলা উপজেলা নির্বাহী বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে মেঘনার ‘চর দুর্গাপুর লঞ্চঘাট’ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে ১৪ জন শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক আটক ১৪ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান