অ্যান্টিজেন পরীক্ষার ৫০০ কিট দেওয়া হয়েছে জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬

করোনার অ্যান্টিজেন টেস্ট হচ্ছে জয়পুরহাটে আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে জয়পুরহাটে শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন করোনা টেস্ট। ৩০ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল। সারাদেশে মোট ১০ জেলা হাসপাতালে শুরু হয়েছে এই টেস্ট। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এ টেস্টর জন্য খরচ হবে ১০০ টাকা। টেস্টের জন্য প্রাথমিকভাবে ৫০০ কিট দেওয়া হয়েছে এ  হাসপাতালে।

সকাল থেকে এন্টিজেন টেস্টের জন্য সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীরা নমুনা দিতে আসেন। ৩০ মিনিটেই তারা এন্টিজেন টেস্টের ফলাফল পেয়ে ভীষণ খুশি। বেলা ১২টা পর্যন্ত আট জনের নমুনা টেস্ট করে সবারই ফলাফল নেগেটিভ এসেছে।

টেস্ট করতে আসা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকার গৃহবধু নার্গিস বেগম বলেন, ‘সর্দি কাশি ছিল। এজন্য ৩০ কিলোমিটার দূর থেকে টেস্ট করার জন্য এসেছি। নমুনা দেওয়ার মাত্র ৩০ মিনিটেই রিপোর্ট নেগেটিভ পেয়ে ভীষণ খুশি।’

জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার গৃহবধু নিলুফা ইয়াসমিন জানান, কয়েকদিন থেকে তিনি সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন। জয়পুরহাটে অ্যান্টিজেন টেস্ট হওয়ার কথা জেনে তিনি হাসপাতালে নমুনা দিতে আসেন। মাত্র ৩০ মিনিটের মধ্যেই রিপোর্ট পেয়ে খুশি হয়েছেন। তার রিপোর্ট এসেছে নেগেটিভ।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘যাদের সর্দি কাশি আছে, তাদেরই টেস্ট করা হচ্ছে। সকাল থেকে মানুষ খুব উৎফুল্লভাবে টেস্ট করতে আসছেন। আমরাও চেষ্টা করছি তাদের পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন করার।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান