বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১৬:০৭ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:০৭

মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ওপর রাতের আঁধারে যে হামলা হয়েছে তা কাপুরুষোচিত হামলা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা, বাংলাদেশের ওপর হামলা, এটা সংবিধানের ওপর হামলা। এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, যারা হামলা করেছে তারা বেশ কিছুদিন ধরেই এ দেশে ধর্মের নাম করে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, তাদের মূল লক্ষ্য ধর্ম নয়, তারা একাত্তরের পরাজয়ের শক্তি। আজ আপনারা দেখুন সেই হেফাজত ইসলাম, খেলাফত মজলিস ধর্মভিত্তিক দলগুলো আছে প্রত্যেকটি দলের শীর্ষ পর্যায়ের নেতা, তারা হয়তো নিজেরা রাজাকার ছিলেন, না হয় রাজাকার পরিবারের সন্তান। যারা একাত্তরের স্বাধীনতা মানতে পারেনি।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. ক. ম. সরোয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও