৬২ বছরে প্রথম নারী মেয়র প্রার্থী

নীলফামারী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ০৯:১০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১১:৪১

রাফিকা আকতার জাহান বেবী



নীলফামারীর সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার ৬২ বছর পর এই প্রথম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন একজন নারী প্রার্থী। তিনি হলেন সাবেক মেয়র আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান বেবী। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি।

আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুতে তার স্ত্রী বেবীকে প্রার্থী করতে স্থানীয় নেতারা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। সে অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালে তিনি মনোনয়ন দেন। ফলে প্রার্থী নিয়ে দলের মাঝে যে টানাপড়েন ছিল, তা এখন আর নেই। 



এ ব্যাপারে বেবী বলেন, ‘আমার স্বামী ছিলেন সৈয়দপুর তথা নীলফামারী জেলার জনমানুষের নেতা। তিনি মোটর শ্রমিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দীর্ঘ দিন থেকে সৈয়দপুরে নেতৃত্ব দিয়ে আওয়ামী রাজনীতিতে ব্যাপক অবদান রেখেছেন। তার নেতৃত্বে বিএনপির ঘাঁটি সৈয়দপুর এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে।  তার এ অগ্রযাত্রাকে ধরে রাখতে এবং তার অসমাপ্ত উন্নয়ন কাজ সৈয়দপুরকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুবিবেচনা করে আমাকে প্রার্থী করেছেন। তার ও বদান্যতার উত্তম প্রতিদান দিতে আমরা বদ্ধপরিকর।’ 
তিনি বলেন, ‘যদিও এর আগে আমি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। তবে আমার স্বামীর রাজনৈতিক দর্শন ও কার্যক্রম সম্পর্কে সর্বদা অবগত ও সচেতন ছিলাম। সবার সহযোগিতায় আগামীতে আরও সমৃদ্ধ হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমি প্রার্থী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস সৈয়দপুরবাসী ভালোবাসা ও ভোট দিয়ে আমাকে জয়ী করবেন ইনশাআল্লাহ।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, বর্তমান সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। সে সূত্রে সৈয়দপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সৈয়দপুরের সচেতন জনগণ অবশ্যই সুবিবেচনা করবেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন