শ্রীপুরে ২ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ

গাজীপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪

মনোনয়নপত্র জমা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খান এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র দাখিলের সময় এই দুই প্রার্থী উপজেলা পরিষদ চত্বরে সমর্থকদের নিয়ে শোডাউন ও সভা করেছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা জানান, বুধবার বিএনপির পক্ষে শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি মনোনীত শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত শহিদুল্লাহ শহিদের বড় ভাই শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে মেয়র পদে মোট প্রার্থী চার জন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, বিএনপি মনোনীত অ্যাডভোকেট কাজী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রফিক মোমতাজী এবং স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম। নির্বাচনে সাধারণ কাউন্সিলর হিসেবে ৪৯ এবং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের ২৮ ডিসেম্বর। কিন্তু বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ ৯ ডিসেম্বর মারা যান। ওই পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

পরে ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। স্থগিত হওয়া পদে (মেয়র) মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ ডিসেম্বর। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর এবং ২০২১ সালের ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনও সুযোগ নেই। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক (ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার