স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৭:০২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

কলাপাড়া থানা, পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর অত্যাচার সইতে না পেরে তিন সন্তানের জননী রুবি আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুবি একই এলাকার চুঙ্গাপাশা গ্রামের আবদুল হাই সিকদারের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দশ দিন আগে পাওনাদারের টাকা দেওয়াকে কেন্দ্র করে রুবি আক্তারকে মারধর করে তার স্বামী জসিম গাজী। রুবি স্বামীর অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যায়। পরে গত মঙ্গলবার স্থানীয় মকবুল দফাদার সালিশ বৈঠক ডেকে তাদের মীমাংসা করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শনিবার রাতে রুবি বিষপানে আত্মহত্যা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ