বালুদস্যুতা ও মাটিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: রিজওয়ানা হাসান

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৭:০৫আপডেট : ১৯ মে ২০২৫, ১৭:০৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে বালুদস্যুতা ও মাটিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। সারা দেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।’

সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সোমবার পদ্মা-বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ‘এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।’

পদ্মায় পানি না থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পদ্মার নদীর পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের