বেতাগী পৌরসভার মেয়র নৌকার গোলাম কবির

বরগুনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৩

এবিএম গোলাম কবির

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগীতে মেয়র পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম গোলাম কবির।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের হুমায়ুন কবির মল্লিক পেয়েছেন ৫১৯ ভোট। এ নিয়ে এবিএম গোলাম কবির দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো বেতাগী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় নির্বাচনি এলাকায়। এছাড়াও প্রতি কেন্দ্রে ৭ থেকে ১০ জন পুলিশসহ মোট ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছিল পুলিশ ও র‌্যাবের মোবাইল টিম।

রিটার্নিং ও বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বেতাগী পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। কোনও অভিযোগ ছাড়াই আমরা বেতাগীবাসীকে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত প্রথম শ্রেণির বেতাগী পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২৭৭ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৫৪২ এবং মহিলা ভোটার ৪ হাজার ৭৩৫ জন।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী