চাটমোহর পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

পাবনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২১:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৩০

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) ছয় হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) পেয়েছেন ৮৪২ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। উপজেলা পরিষদের হল রুমে নয়টি ভোটকেন্দ্রের ফল পাওয়ার পর বেসরকারি এ ফল ঘোষণা করেন তিনি।

এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট।

এই পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পৌর এলাকার প্রতিটি ভোটকেন্দ্রেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের